সংবাদ

কুমিল্লায় তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম

কুমিল্লায় তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক গ্রেপ্তার
ছবি : সংবাদ

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, তাজমিন হত্যা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজুর সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভড়ালজগতপুর উত্তরপাড়ার একটি ধানখেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কুমিল্লায় তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, তাজমিন হত্যা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজুর সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে গত ৮ অক্টোবর সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভড়ালজগতপুর উত্তরপাড়ার একটি ধানখেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত