সংবাদ

প্রেমের বদলে প্রতিশোধের ‘ডিসি’

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পিএম

প্রেমের বদলে প্রতিশোধের ‘ডিসি’

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী ‘দেবদাস’ এবার হাজির হয়েছে ভিন্ন রূপে। তামিল নির্মাতা অরুণ মাথেশ্বরনের সিনেমা ‘ডিসি’তে প্রেমে ব্যর্থ দেবদাস আত্মবিনাশের পথে না গিয়ে হয়ে উঠেছেন প্রতিশোধপরায়ণ এক অ্যান্টিহিরো।

সিনেমাটিতে দাস চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা লোকেশ কঙ্গরাজ। তিনি একজন পলাতক গ্যাংস্টার, যার পেছনে ছুটছে পুলিশ। পার্বতী চরিত্রে রয়েছেন সানজানা কৃষ্ণমূর্তি। অন্যদিকে চন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। যৌনপল্লিতে দীর্ঘদিন বন্দী থাকা চন্দ্রাকে মুক্ত করে দাস।

মূল ‘দেবদাস’-এর পার্বতী ও চন্দ্রমুখীর চরিত্রকে নতুন সামাজিক বাস্তবতায় উপস্থাপন করেছেন নির্মাতা। সিনেমাটিতে প্রেমের পাশাপাশি উঠে এসেছে সহিংসতা, বন্দিত্ব, নারী নির্যাতন ও মুক্তির গল্প।

স্টাইলাইজড অ্যাকশন, ক্যামেরার কাজ ও অনিরুদ্ধ রবিচন্দ্রনের সংগীত সিনেমাটির অন্যতম আকর্ষণ। তবে গল্পের কিছু জায়গায় চরিত্রের গভীরতার অভাব ও ১৪২ মিনিটের দৈর্ঘ্যকে সিনেমাটির দুর্বলতা হিসেবে দেখা হয়েছে।

‘ডিসি’তে মূল ‘দেবদাস’-এর প্রেম-বিরহের গল্পকে নতুনভাবে উপস্থাপন করে প্রতিশোধ, সহিংসতা ও বেঁচে থাকার এক অন্ধকার জগৎ তৈরি করেছেন অরুণ মাথেশ্বরন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

প্রেমের বদলে প্রতিশোধের ‘ডিসি’

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী ‘দেবদাস’ এবার হাজির হয়েছে ভিন্ন রূপে। তামিল নির্মাতা অরুণ মাথেশ্বরনের সিনেমা ‘ডিসি’তে প্রেমে ব্যর্থ দেবদাস আত্মবিনাশের পথে না গিয়ে হয়ে উঠেছেন প্রতিশোধপরায়ণ এক অ্যান্টিহিরো।

সিনেমাটিতে দাস চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা লোকেশ কঙ্গরাজ। তিনি একজন পলাতক গ্যাংস্টার, যার পেছনে ছুটছে পুলিশ। পার্বতী চরিত্রে রয়েছেন সানজানা কৃষ্ণমূর্তি। অন্যদিকে চন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি। যৌনপল্লিতে দীর্ঘদিন বন্দী থাকা চন্দ্রাকে মুক্ত করে দাস।

মূল ‘দেবদাস’-এর পার্বতী ও চন্দ্রমুখীর চরিত্রকে নতুন সামাজিক বাস্তবতায় উপস্থাপন করেছেন নির্মাতা। সিনেমাটিতে প্রেমের পাশাপাশি উঠে এসেছে সহিংসতা, বন্দিত্ব, নারী নির্যাতন ও মুক্তির গল্প।

স্টাইলাইজড অ্যাকশন, ক্যামেরার কাজ ও অনিরুদ্ধ রবিচন্দ্রনের সংগীত সিনেমাটির অন্যতম আকর্ষণ। তবে গল্পের কিছু জায়গায় চরিত্রের গভীরতার অভাব ও ১৪২ মিনিটের দৈর্ঘ্যকে সিনেমাটির দুর্বলতা হিসেবে দেখা হয়েছে।

‘ডিসি’তে মূল ‘দেবদাস’-এর প্রেম-বিরহের গল্পকে নতুনভাবে উপস্থাপন করে প্রতিশোধ, সহিংসতা ও বেঁচে থাকার এক অন্ধকার জগৎ তৈরি করেছেন অরুণ মাথেশ্বরন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত