সংবাদ

আবারও কমলো স্বর্ণের দাম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম

আবারও কমলো স্বর্ণের দাম
ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে বলে বাজুস জানিয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এর সঙ্গে সমন্বয় করে গহনার দাম কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আবারও কমলো স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করা হয়েছে বলে বাজুস জানিয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এর সঙ্গে সমন্বয় করে গহনার দাম কমানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত