আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ সামাল দেওয়া এবং নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাট এবং ৪ ও ৫ নম্বর ফেরিঘাটসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির সংশ্লিষ্ট স্টাফদের হাজিরা খাতা যাচাইসহ ঘাটের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে হাজিরা খাতা ও অন্যান্য বিষয়ে কিছু অনিয়ম তাঁর নজরে আসে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম, বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) মো. আশিকুজ্জামান, বিআইডব্লিউটিসির জিএম (মেরিন) বাপ্পি কুমার অধিকারী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদসহ অনেকে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঘাটে যাত্রীদের পারাপার নির্বিঘ্ন করতে ফেরিঘাটে ৪টি অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হচ্ছে। কারণ ঈদে বা পূজায় স্বাভাবিক সময়ের চেয়ে ঘাটে চাপ অনেকটাই বাড়ে। এ কারণেই ঘাটগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে পারাপার হতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।’
পরিদর্শনে যেসব অনিয়ম পাওয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন