কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বন্ধু হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের সাহারপাড় গ্রামের মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে মাহি পাটওয়ারী (২০) এবং একই গ্রামের মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তাওহীদ (২২)। শৈশব থেকে একসঙ্গে বেড়ে ওঠা এই দুই বন্ধুর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে মোটরসাইকেলে করে ওই দুই বন্ধু চাঁদপুর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছিলেন। পথে লোহাগাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গোহট দক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় কচুয়ার দুই যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ জেনেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
\

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন