নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা আকলিমা আক্তার (৩০) ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঘোড়াশাল বাইপাস সড়কের সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার ও তার মেয়ে রাফা মনি ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদিপ্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা ওই গ্রামে একটি ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার শিশুকন্যাকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে ঘুরতে বের হন। রাত সাড়ে সাতটার দিকে তারা ঘোড়াশাল রেললাইনের ওপর ওঠেন। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আকলিমা আক্তার।
গুরুতর আহত অবস্থায় শিশু রাফা মনিকে উদ্ধার করে স্থানীয় লোকজন নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে-ও মারা যায়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আকলিমা আক্তারের মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন