সংবাদ

জাতিসংঘের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

জাতিসংঘের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে এই সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন এবং এ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে। তবে সফরসূচি বা চূড়ান্ত কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি।

সম্প্রতি ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে পণ্ড হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ সেটাকে ইতিবাচকভাবেই দেখছে।’

দুই দেশের পলাতক অপরাধীদের বিষয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ যেমন আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো অপরাধীকে ভারতও আশ্রয় দেবে না বলে ঢাকা আশা করে। অপরাধীদের জন্য কোনো দেশই যেন নিরাপদ আস্তানা না হয়, সে বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজ কেনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো চাপের মুখে পড়ে বাংলাদেশ বোয়িং কিনছে না। বরং দেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদাকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মন্তব্যে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা বর্তমানে ক্রমবর্ধমান। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জাতিসংঘের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চললেও সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে এই সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন এবং এ বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রয়েছে। তবে সফরসূচি বা চূড়ান্ত কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি।

সম্প্রতি ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে পণ্ড হওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে, বাংলাদেশ সেটাকে ইতিবাচকভাবেই দেখছে।’

দুই দেশের পলাতক অপরাধীদের বিষয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ যেমন আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো অপরাধীকে ভারতও আশ্রয় দেবে না বলে ঢাকা আশা করে। অপরাধীদের জন্য কোনো দেশই যেন নিরাপদ আস্তানা না হয়, সে বিষয়ে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের বোয়িং উড়োজাহাজ কেনা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো চাপের মুখে পড়ে বাংলাদেশ বোয়িং কিনছে না। বরং দেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদাকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মন্তব্যে হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা বর্তমানে ক্রমবর্ধমান। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত