সংবাদ

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব
ছবি : সংগৃহীত

শুভ মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। শুক্রবার পূর্বাহ্ণে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার পর সায়ংকালে আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মর্ত্যলোকে দেবীর আরাধনা শুরু হয়।

সাধারণত দুর্গোৎসব পাঁচ দিনব্যাপী হলেও তিথির গণনায় এবার মহাসপ্তমী দুই দিন (শনিবার ও রবিবার) পড়ার কারণে উৎসবের মেয়াদ একদিন বেড়ে ছয় দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এবার দেবী দুর্গার আগমন ঘটছে ঘোটকে (ঘোড়ায়) এবং প্রস্থান হবে নৌকায়।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার সারাদেশে রেকর্ড ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের চেয়ে ৪৯৬টি বেশি। তবে রাজধানীতে রাস্তার ওপর মণ্ডপ তৈরির অনুমতি না মেলায় গতবারের চেয়ে তিনটি কমে এবার ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

পূজা ঘিরে নিরাপত্তার বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে প্রায় ১০ হাজার এবং আনসার-ভিডিপির ২ লাখ ১২ হাজার ৮১৮ জন সদস্য সারাদেশে মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ ও এসআরবির পাশাপাশি পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের প্রতিটি মণ্ডপেই নেওয়া হয়েছে নিচ্ছিন্দ্র নিরাপত্তা।'

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দুর্গোৎসব

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত