সংবাদ

দুর্গাপূজার নিরাপত্তায় ৬ হাজার এসআরবি সদস্য মোতায়েন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম

দুর্গাপূজার নিরাপত্তায় ৬ হাজার এসআরবি সদস্য মোতায়েন
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। ছবি : সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির ৬ হাজারের অধিক সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানান।

এসআরবি প্রধান জানান, দেশব্যাপী পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রতিদিন গড়ে ২ হাজার ৪৫৭ জন সদস্য সরাসরি বিশেষ নিরাপত্তা ডিউটিতে থাকছেন। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রতিদিন ৫৪৯টি পিকআপ টহল এবং ৪৪৭টি মোটরসাইকেল টহল চলমান রয়েছে।

পূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নাশকতার হুমকি বা ঝুঁকি নেই বলে উল্লেখ করেন ডিজি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল (বম্ব ডিসপোজাল টিম) সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের অংশ হিসেবে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মণ্ডপের সিসিটিভি ক্যামেরা নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা তৎপর রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নারী দর্শনার্থীদের নিরাপত্তা ও ইভটিজিং রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের নির্দিষ্ট রুট ও ঘাটে নিরবচ্ছিন্ন নিরাপত্তার দায়িত্ব পালন করবে এসআরবি।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় ৬ হাজার এসআরবি সদস্য মোতায়েন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির ৬ হাজারের অধিক সদস্য মাঠে নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানান।

এসআরবি প্রধান জানান, দেশব্যাপী পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এর মধ্যে প্রতিদিন গড়ে ২ হাজার ৪৫৭ জন সদস্য সরাসরি বিশেষ নিরাপত্তা ডিউটিতে থাকছেন। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় প্রতিদিন ৫৪৯টি পিকআপ টহল এবং ৪৪৭টি মোটরসাইকেল টহল চলমান রয়েছে।

পূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নাশকতার হুমকি বা ঝুঁকি নেই বলে উল্লেখ করেন ডিজি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল (বম্ব ডিসপোজাল টিম) সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের অংশ হিসেবে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মণ্ডপের সিসিটিভি ক্যামেরা নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা তৎপর রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নারী দর্শনার্থীদের নিরাপত্তা ও ইভটিজিং রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের নির্দিষ্ট রুট ও ঘাটে নিরবচ্ছিন্ন নিরাপত্তার দায়িত্ব পালন করবে এসআরবি।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত