সংবাদ

৪০ কিমি দূরে থেকেও খুনের আসামি শিক্ষক?

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

৪০ কিমি দূরে থেকেও খুনের আসামি শিক্ষক?
ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক খুনের ঘটনায় এক মাদরাসা শিক্ষককে ‘হয়রানিমূলক’ আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে সচেতন জনতা ও আলেম সমাজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের দাবি, গত ১৫ আগস্ট উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আল আমিন (৩৮) নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় আক্রোশমূলকভাবে ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত তাহিরপুর সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হালিমা সাদিয়া (রা.) মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম সমাজ ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে তাহিরপুর থানার সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বালিয়াঘাট গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে ঘটনার সময় মাওলানা আব্দুস শহীদ নিজ মাদরাসায় পাঠদানে ব্যস্ত ছিলেন। ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও কেবল হয়রানি করার উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে। দ্রুত তদন্ত করে তাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, মাওলানা আব্দুস শহীদ দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় ও শিক্ষামূলক কাজে নিয়োজিত। তাকে মিথ্যা মামলায় জড়ানোর ফলে মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা প্রশাসনের কাছে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়, সেই আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জামে মসজিদের ক্যাশিয়ার মো. চান মিয়া, মাদরাসা সদস্য মো. এরশাদ আলী, শিক্ষক সাইদুল, হুসাইন আহমদ এবং স্থানীয় জহিরুল ইসলাম ও শুকুর আলী প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

৪০ কিমি দূরে থেকেও খুনের আসামি শিক্ষক?

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত