সংবাদ

শরীয়তপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন

প্রতিনিধি, শরীয়তপুর
প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

শরীয়তপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন
ছবি : সংগৃহীত

শরীয়তপুর শহরের একটি আবাসিক হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে সেখানে থাকা একটি প্রাইভেট কার ও ১২টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনটিতে আটকে পড়া ১৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শহরের ‘নূর হোটেল ইন্টারন্যাশনাল’ নামের বহুতল ভবনের নিচতলায় এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ছয়তলা বিশিষ্ট ওই হোটেলের নিচতলায় পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে থাকা একটি প্রাইভেট কার থেকে আগুন লাগে। একপর্যায়ে কারটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পার্কিংয়ে থাকা সব কটি যানবাহন পুড়ে যায়। আগুনের ধোঁয়া দ্রুত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা ১৭ জন আতঙ্কিত হয়ে ছাদে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন।

হোটেলের ব্যবস্থাপক মাহবুব বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা আমরা বুঝতে পারিনি। ধোঁয়ায় পুরো ভবন অন্ধকার হয়ে যাওয়ায় আমরা ছাদে আটকা পড়েছিলাম। ফায়ার সার্ভিস দ্রুত না এলে বড় ধরনের প্রাণহানি ঘটতে পারত।’

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শংকর বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া ১৭ জনকে উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে নিচতলার গাড়ি থেকে আগুনের সূত্রপাত। তবে সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুরে আবাসিক হোটেলে ভয়াবহ আগুন

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত