সংবাদ

চ্যাম্পিয়নদের হার, টেবিলের ১২ নম্বরে পিএসজি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম

চ্যাম্পিয়নদের হার, টেবিলের ১২ নম্বরে পিএসজি
ছবি : সংগৃহীত

ফরাসি লিগ ওয়ানে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। লিগের প্রথম দুই ম্যাচে ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে হারের স্বাদ পেল লুইস এনরিকের দল। ঘরের মাঠে এগিয়ে থেকেও মোনাকোর কাছে ২-১ ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে প্যারিসের ক্লাবটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পার্ক দ্য প্রিন্সেসে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল স্বাগতিকরা। ম্যাচের ৩১তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের গোলে লিড নেয় পিএসজি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে স্বাগতিক দল।

ম্যাচের ৫৮তম মিনিটে নাজিনিয়োর গোলে সমতায় ফেরে মোনাকো। এরপর ৭২তম মিনিটে ইদুম্বোর লক্ষ্যভেদে লিড নেয় সফরকারীরা। বাকি সময়ে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি পিএসজি। ফলে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এই নিয়ে নতুন মৌসুমে টানা চার ম্যাচে জয়হীন রইল পিএসজি। তিন ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে তারা। অন্যদিকে সমান ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মোনাকো।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চ্যাম্পিয়নদের হার, টেবিলের ১২ নম্বরে পিএসজি

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরাসি লিগ ওয়ানে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। লিগের প্রথম দুই ম্যাচে ড্র করার পর তৃতীয় ম্যাচে এসে হারের স্বাদ পেল লুইস এনরিকের দল। ঘরের মাঠে এগিয়ে থেকেও মোনাকোর কাছে ২-১ ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে প্যারিসের ক্লাবটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে পার্ক দ্য প্রিন্সেসে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল স্বাগতিকরা। ম্যাচের ৩১তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোসের গোলে লিড নেয় পিএসজি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে স্বাগতিক দল।

ম্যাচের ৫৮তম মিনিটে নাজিনিয়োর গোলে সমতায় ফেরে মোনাকো। এরপর ৭২তম মিনিটে ইদুম্বোর লক্ষ্যভেদে লিড নেয় সফরকারীরা। বাকি সময়ে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি পিএসজি। ফলে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এই নিয়ে নতুন মৌসুমে টানা চার ম্যাচে জয়হীন রইল পিএসজি। তিন ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১২ নম্বরে অবস্থান করছে তারা। অন্যদিকে সমান ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে মোনাকো।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত