সংবাদ

পল্টনে হোমিও প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৮০ হাজার

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

পল্টনে হোমিও প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৮০ হাজার
বায়তুল ভিউ টাওয়ারের ‘মেসার্স গণস্বাস্থ্য হোমিও’ প্রতিষ্ঠানে অভিযান। ছবি: সংবাদ

রাজধানীর পুরানা পল্টনে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর একটি হোমিও ওষুধ প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে জানানো হয়, বায়তুল ভিউ টাওয়ারের ‘মেসার্স গণস্বাস্থ্য হোমিও’ প্রতিষ্ঠানটি পরিদর্শন করে তারা দেখতে পান, প্রতিষ্ঠানটি লাইসেন্সবিহীন। এছাড়া প্রগতি হোমিও, ডিপলেড হোমিও এবং নিউলাইফ হোমিও কোম্পানির ওষুধ রিপ্যাকিং করতে দেখা যায়।

অভিযানে বেশ কিছু ওষুধের মোড়কে ব্যাচ নম্বর, উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। নিম্নমানের ওষুধ বিক্রি বা ব্যবহারের ফলে কোনো ক্ষতি হবে না বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে বলে জানান কর্মকর্তারা।

এছাড়া লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া ওষুধ আমদানির প্রমাণও পাওয়া গেছে। অভিযানে এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ওষুধ ও কসমেটিকস আইনে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও একাধিক প্রতিষ্ঠানে নকল, ভেজাল ও অরেজিস্ট্রিকৃত ওষুধ উদ্ধার ও জরিমানা করা হয়েছে। কিন্তু তারপরও একের পর এক ওষুধ নকল হচ্ছে। নকল ঠেকাতে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তারা।

অভিযানে ওষুধ প্রশাসন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক হোসাইন মোহাম্মদ এমরান, সহকারী পরিচালক আব্দুর রশিদ, ওষুধ তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

পল্টনে হোমিও প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৮০ হাজার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত