সংবাদ

শিল্পী আসিফের গাড়িতে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

শিল্পী আসিফের গাড়িতে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ
ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে গুলির ঘটনা ঘটে।

বিসিবির সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কারণ কী, তা খুঁজছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হাতিরঝিল থানা পুলিশ জানায়, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তার নিজ অফিসে বসে ছিলেন। গায়ক আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে প্রাইভেট কারের পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

তবে এই হামলার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


শিল্পী আসিফের গাড়িতে গুলি, জড়িতদের খুঁজছে পুলিশ

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বিসিবির সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার জানান, গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় কারা জড়িত এবং এর পেছনে কারণ কী, তা খুঁজছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, হাতিরঝিল থানা পুলিশ জানায়, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তার নিজ অফিসে বসে ছিলেন। গায়ক আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে প্রাইভেট কারের পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

তবে এই হামলার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত