সংবাদ

অভিযোগের তদন্তের মধ্যেই ডব্লিউএইচও ছাড়লেন পুতুল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

অভিযোগের তদন্তের মধ্যেই ডব্লিউএইচও ছাড়লেন পুতুল
ছবি : সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। প্রতারণা, জালিয়াতি, আর্থিক অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের তদন্তের মধ্যেই বুধবার তিনি পদত্যাগের ঘোষণা দেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুতুলের পদত্যাগপত্র তারা দেখেছে। এতে ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসের নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা জানিয়েছেন তিনি। দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন পুতুল।

পুতুল আরও জানিয়েছেন, প্রায় এক বছর ধরে বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে তিনি পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) পুতুলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। এর কয়েক মাস পর তাকে বেতন ছাড়া প্রশাসনিক ছুটিতে পাঠায় ডব্লিউএইচও।

এর মধ্যে চীন সফর ঘিরে আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগও ওঠে। পুতুল এসব অভিযোগ অস্বীকার করেছেন। আইনজীবীদের মাধ্যমে ডব্লিউএইচওকে দেওয়া এক চিঠিতে চীন সফর-সংক্রান্ত অভিযোগের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার দাবি, নিয়মিত ব্যয় ফেরতের প্রক্রিয়ায় একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি তৈরি হয় এবং এর সঙ্গে ৯০১ ডলার জড়িত ছিল।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিযোগের বিষয়ে পুতুলের বক্তব্য, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন এবং বিষয়টি ডব্লিউএইচওর মহাপরিচালককে জানিয়েছিলেন।

পুতুলের বিরুদ্ধে বাংলাদেশে একটি জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও তুলেছে ডব্লিউএইচও। পদত্যাগপত্রে তিনি এ অভিযোগের বিরোধিতা করেছেন।

পুতুলের দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি জমিটি কিনেছিলেন। তার পরিবারের জন্য প্রযোজ্য একটি আইনের আওতায় ওই জমি পাওয়ার অধিকারও তার ছিল বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।

এদিকে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পুতুলকে আনুষ্ঠানিকভাবে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ডব্লিউএইচও। নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়াও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ১২ অক্টোবর নতুন প্রার্থীদের মনোনয়ন আহ্বান করা হতে পারে। ডিসেম্বরে আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

পুতুল ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তার পদত্যাগের বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি ডব্লিউএইচও।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

অভিযোগের তদন্তের মধ্যেই ডব্লিউএইচও ছাড়লেন পুতুল

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত