সংবাদ

সাগরে ভাসমান জেলে ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

সাগরে ভাসমান জেলে ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার
নিখোঁজ হওয়ার পর অলৌকিকভাবে উদ্ধার পাওয়া জেলে শাহীন। ছবি : সংবাদ

বঙ্গোপসাগরে ট্রলারের ধাক্কায় ছিটকে পড়ে নিখোঁজ হওয়া বরগুনার পাথরঘাটার জেলে শাহীনকে ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। মাছ ধরার প্লাস্টিকের ফ্লোট (বয়া) আঁকড়ে সাগরে ভেসে থাকার পর বুধবার (৯ সেপ্টেম্বর) অন্য একটি ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করেন।

শাহীন জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে মাছ ধরার সময় অন্য একটি ট্রলারের ধাক্কায় তিনি সাগরে পড়ে যান। টানা ৩৬ ঘণ্টা প্লাস্টিকের ফ্লোট আঁকড়ে উত্তাল সাগরে ভেসে থাকার পর 'এফবি মরিয়ম' ট্রলারের জেলেরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং পাথরঘাটায় এনে স্বজনদের কাছে পৌঁছে দেন।

এদিকে সাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের আধুনিক উদ্ধারযানের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সুসজ্জিত নৌযান মোতায়েনের দাবি জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাগরে ভাসমান জেলে ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বঙ্গোপসাগরে ট্রলারের ধাক্কায় ছিটকে পড়ে নিখোঁজ হওয়া বরগুনার পাথরঘাটার জেলে শাহীনকে ৩৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। মাছ ধরার প্লাস্টিকের ফ্লোট (বয়া) আঁকড়ে সাগরে ভেসে থাকার পর বুধবার (৯ সেপ্টেম্বর) অন্য একটি ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করেন।

শাহীন জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে মাছ ধরার সময় অন্য একটি ট্রলারের ধাক্কায় তিনি সাগরে পড়ে যান। টানা ৩৬ ঘণ্টা প্লাস্টিকের ফ্লোট আঁকড়ে উত্তাল সাগরে ভেসে থাকার পর 'এফবি মরিয়ম' ট্রলারের জেলেরা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন এবং পাথরঘাটায় এনে স্বজনদের কাছে পৌঁছে দেন।

এদিকে সাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ডের আধুনিক উদ্ধারযানের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে দ্রুত সুসজ্জিত নৌযান মোতায়েনের দাবি জানিয়েছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত