সংবাদ

পল্লবীতে পানির সংকট কাটাতে নতুন পাম্প, সাথে নতুন সরকারি হাসপাতাল

​নিজস্ব বার্তা পরিবেশক
​নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

পল্লবীতে পানির সংকট কাটাতে নতুন পাম্প, সাথে নতুন সরকারি হাসপাতাল
ছবি : সংবাদ

​রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় পানির সংকট নিরসনে নতুন পানির পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের জন্য স্থান বরাদ্দ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লবীতে একটি নতুন সরকারি হাসপাতাল নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ ‘সি’ ব্লকে গভীর নলকূপ ও সড়ক (মিনি রোড) নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

​অনুষ্ঠানে আমিনুল হক জানান, পল্লবী ও রূপনগরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। এই জনভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট এলাকায় নতুন পাম্প বসানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বাউনিয়াবাঁধের সি ব্লকের পাশাপাশি ২ ও ৩ নম্বর ওয়ার্ডসহ যেসব এলাকায় প্রয়োজন রয়েছে, পর্যায়ক্রমে সব জায়গায় পাম্প স্থাপন করা হবে। ইতিমধ্যে কয়েকটি পাম্পের নির্মাণকাজ শুরু হয়েছে এবং ঢাকা ওয়াসা এ বিষয়ে তৎপর রয়েছে।

​আগামী পাঁচ বছরে এই অঞ্চলের যাবতীয় নাগরিক সমস্যা স্থায়ীভাবে সমাধানের প্রত্যয় ব্যক্ত করে আমিনুল হক বলেন, ‘পল্লবী ও বৃহত্তর মিরপুরবাসীর দীর্ঘদিনের দাবি একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল। ইতিমধ্যে হাসপাতালটি বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে উপযুক্ত জায়গা নির্ধারণের কাজ চলছে।’ তিনি নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে যেকোনো নাগরিক প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

​৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাদশা মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুবদল নেতা নূর সালাম ও স্বেচ্ছাসেবক দল নেতা রবিউল করিম বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে গৃহীত এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ঢাকা ওয়াসা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পল্লবীতে পানির সংকট কাটাতে নতুন পাম্প, সাথে নতুন সরকারি হাসপাতাল

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত