উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক জোট ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন দিনের সফরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে নয়াদিল্লির পালাম বিমানঘাঁটিতে নামেন তিনি। বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলন শুরু হওয়ার আগে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি ও পারমাণবিক সহযোগিতার পাশাপাশি চলমান বৈশ্বিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।
এবারের ব্রিকস সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, প্রযুক্তি ও দুর্যোগ মোকাবিলার মতো ইস্যুগুলো প্রাধান্য পাবে। সম্মেলনে অংশ নিতে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ইতোমধ্যেই নয়াদিল্লি পৌঁছেছেন।
সম্মেলনে ২৬ জন বিশ্বনেতা ও উচ্চপর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান অন্যতম।
মূল পাঁচ দেশ–ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার বাইরে মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই জোটের নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার পর এ বছর ভারত সম্মেলন আয়োজন করছে এবং ২০২৭ সালের সম্মেলন অনুষ্ঠিত হবে চীনে।
\

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন