পিরোজপুরের নেছারাবাদে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরের পর উপজেলার ইন্দুরহাট এলাকায় সরকারি কলেজের সামনে থেকে এই মিছিলটি বের করা হয়। আকস্মিক এই মিছিলটি মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে সংক্ষিপ্ত ওই মিছিল বের করেন। এ সময় তারা ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’ এবং ‘আউয়াল ভাইয়ের নির্দেশে আমরা আছি রাজপথে’ ইত্যাদি স্লোগান দেন। স্থানীয় লোকজনের মুখে মুখে আলোচনা রয়েছে যে, মিছিলে অংশগ্রহণকারীরা নিজেদের মুঠোফোনে সেই ঘটনার ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্বরূপকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. তুষার আমীন অপু দাবি করেন, মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে ছুটে যান এবং সেটি প্রতিহত করেন। সোহাগদলের বাসিন্দা তন্ময়ের নেতৃত্বে এই মিছিল বের হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এ সময় মিছিলে অংশ নেওয়া দুজনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন সজীব বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিষিদ্ধ সংগঠনের কর্মীরা পালিয়ে যান। স্থানীয় সূত্রে তিনিও তন্ময়ের নাম শুনেছেন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে রাজপথে মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুপুরে উপজেলার সোহাগদল এলাকায় একটি সংক্ষিপ্ত মিছিলের খবর পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন