রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মোট ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৪৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির দেওয়া বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, অভিযানে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা বড়ি, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং ৩০০ বোতল আমদানি নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় তরল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পাশাপাশি অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
/

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন