চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট নতুন একাডেমি ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শিক্ষা বিস্তারে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) এই কাজের সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের ফেনী জেলা ও দায়রা জজ সৈয়দ সিরাজ জিন্নাত। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সিরাজ জিন্নাত বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন এই ভবনটি নির্মিত হলে কলেজের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা মানসম্মত পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন, হাজী নজীর আহম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুর আজম, কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হায়দার চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট ইউছুফ আলম মাসুদ, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, কলেজের অধ্যক্ষ গোলাম সরওয়ার ও হেঁয়াকো বনানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা বখতিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে ভবনের দ্রুত ও সুষ্ঠু নির্মাণকাজ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ভবনটি নির্মিত হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠান এন মোহাম্মদ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারভেজ চৌধুরী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নতমানের সামগ্রী ব্যবহার করে একটি টেকসই ও আধুনিক ভবন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন