সংবাদ

সাপাহারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

সাপাহারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ছবি : সংবাদ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা যুবদল।

সকালে উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে বিকেল সাড়ে ৪টায় জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য মোকলেসুর রহমান (মুকুল), সহসভাপতি আব্দুর রহমান কল্লোল, মিজানুর রহমান চৌধুরী ও জয়নাল আবেদীন।

এছাড়াও যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, মুরাদ শাহ্ চৌধুরী, আবু হাসনাত রেজা, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব হাসান আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


সাপাহারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা যুবদল।

সকালে উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে বিকেল সাড়ে ৪টায় জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আক্কাস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য মোকলেসুর রহমান (মুকুল), সহসভাপতি আব্দুর রহমান কল্লোল, মিজানুর রহমান চৌধুরী ও জয়নাল আবেদীন।

এছাড়াও যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, মুরাদ শাহ্ চৌধুরী, আবু হাসনাত রেজা, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব হাসান আলীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত