সংবাদ

মোংলায় অয়েল ট্যাঙ্কার-কার্গো সংঘর্ষ, কয়লাসহ জাহাজ ডুবি


প্রতিনিধি, বাগেরহাট
প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

মোংলায় অয়েল ট্যাঙ্কার-কার্গো সংঘর্ষ, কয়লাসহ জাহাজ ডুবি
ছবি : সংবাদ

বাগেরহাটের মোংলা বন্দরের পশু নদীতে ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গোজাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে সুন্দরবনের সুন্দরী কোঠা এলাকায় পশু নদীতে একটি তেলবাহী ট্যাঙ্কার ধাক্কা দিলে কয়লাবাহী এই কার্গোজাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত কার্গোজাহাজের কর্মচারীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে পশু চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামে একটি তেলবাহী ট্যাঙ্কার এমভি ফুলবাড়ী জাহাজটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কার্গোজাহাজটি তলা ফেটে নদীগর্ভে তলিয়ে যায়।

ডুবে যাওয়া জাহাজটি ‘আইআইআরএস ইন্টারন্যাশনাল’ কোম্পানির মালিকানাধীন বলে জানা গেছে। কয়লা নিয়ে জাহাজটির ঢাকার বাদামতলীতে যাওয়ার কথা ছিল।

এদিকে দুর্ঘটনাকবলিত কার্গোজাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশে থাকা অন্য একটি কার্গোজাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কার্গোজাহাজটি পশু চ্যানেলের মূল নাব্য পথের বাইরে ডুবে যাওয়ায় প্রধান মোংলা বন্দর চ্যানেলে নৌযান চলাচল সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডোর মো. শফিকুল ইসলাম সরকার মঙ্গলবার বিকেলে জানান, ‘পশু চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এই চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ডুবন্ত জাহাজটি দ্রুত উদ্ধারে মালিক পক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


মোংলায় অয়েল ট্যাঙ্কার-কার্গো সংঘর্ষ, কয়লাসহ জাহাজ ডুবি

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটের মোংলা বন্দরের পশু নদীতে ১ হাজার ২০০ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গোজাহাজ ডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে সুন্দরবনের সুন্দরী কোঠা এলাকায় পশু নদীতে একটি তেলবাহী ট্যাঙ্কার ধাক্কা দিলে কয়লাবাহী এই কার্গোজাহাজটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত কার্গোজাহাজের কর্মচারীরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে পশু চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামে একটি তেলবাহী ট্যাঙ্কার এমভি ফুলবাড়ী জাহাজটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কার্গোজাহাজটি তলা ফেটে নদীগর্ভে তলিয়ে যায়।

ডুবে যাওয়া জাহাজটি ‘আইআইআরএস ইন্টারন্যাশনাল’ কোম্পানির মালিকানাধীন বলে জানা গেছে। কয়লা নিয়ে জাহাজটির ঢাকার বাদামতলীতে যাওয়ার কথা ছিল।

এদিকে দুর্ঘটনাকবলিত কার্গোজাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশে থাকা অন্য একটি কার্গোজাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কার্গোজাহাজটি পশু চ্যানেলের মূল নাব্য পথের বাইরে ডুবে যাওয়ায় প্রধান মোংলা বন্দর চ্যানেলে নৌযান চলাচল সম্পূর্ণ নিরাপদ ও স্বাভাবিক রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডোর মো. শফিকুল ইসলাম সরকার মঙ্গলবার বিকেলে জানান, ‘পশু চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এই চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ডুবন্ত জাহাজটি দ্রুত উদ্ধারে মালিক পক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত