সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩


সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য, বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ মোট ৫৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ছিনতাইসহ নানা অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির দেওয়া বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার অভিযানে মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৪ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ৩৩ জন অপরাধীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হন ৩ জন।

অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অবিস্ফোরিত ককটেল, একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ধারালো সুইচ গিয়ারসহ দেশীয় বিভিন্ন সরঞ্জাম। এ ছাড়া অপরাধে ব্যবহৃত একটি অটোরিকশা, ১৫টি মুঠোফোন এবং ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।

অভিযান চলাকালে অপহৃত বা ভিকটিম এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য, বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ মোট ৫৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ছিনতাইসহ নানা অপরাধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। এসব ঘটনায় নগরীর বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির দেওয়া বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার অভিযানে মিরপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৯৪ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৭ জন এবং রমনা বিভাগে ৩৩ জন অপরাধীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হন ৩ জন।

অভিযানে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অবিস্ফোরিত ককটেল, একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ধারালো সুইচ গিয়ারসহ দেশীয় বিভিন্ন সরঞ্জাম। এ ছাড়া অপরাধে ব্যবহৃত একটি অটোরিকশা, ১৫টি মুঠোফোন এবং ১৩টি সিমকার্ড জব্দ করা হয়।

অভিযান চলাকালে অপহৃত বা ভিকটিম এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

/ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত