চট্টগ্রামের ষোলশহর এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত রাহাত (১০) নামে শিশুটি হাসপাতালে মারা গেছে। এর আগে একই দুর্ঘটনায় শিশুটিকে বাঁচাতে গিয়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫০) নামে এক ব্যক্তি নিহত হন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (মেমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রাহাত।
নিহত রাহাত নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে। তারা তুলারতলী এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় রেললাইনে উঠে পড়া রাহাতকে বাঁচাতে এগিয়ে যান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় শিশু রাহাতের হাত কাটা পড়ে এবং সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন