ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলন্ত অবস্থায় আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁওয়ের মাইজহাটি এলাকায় পৌঁছালে এই বিপত্তি ঘটে। পরে সকাল সোয়া ১১টার দিকে ওই রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার মাইজহাটি বটতলা এলাকায় পৌঁছালে ট্রেনটির ‘ত’ ও ‘থ’ বগির মধ্যবর্তী সংযোগ হুক খুলে আলাদা হয়ে যায়। হঠাৎ বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি থামিয়ে পেছনের দিকে পুশব্যাক করে বগি দুটি কাছে নিয়ে আসেন। ট্রেনটির চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের যৌথ প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে বিচ্ছিন্ন বগি দুটি পুনরায় সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন