সংবাদ

চসিক প্রশাসক পদে শাহাদাতের নিয়োগ বাতিলের দাবি এনসিপির

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পিএম

চসিক প্রশাসক পদে শাহাদাতের নিয়োগ বাতিলের দাবি এনসিপির
সোমবার চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এই নিয়োগ প্রক্রিয়াকে বেআইনি ও অগণতান্ত্রিক বলে দাবি করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক হিসেবে ড. শাহাদাত হোসেনের নিয়োগ অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৬ অক্টোবর) চট্টগ্রাম নগরের চকবাজারের আলী প্লাজায় মহানগর এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বক্তৃতায় দলটির শীর্ষ নেতারা বর্তমান নিয়োগ প্রক্রিয়াকে ‘বিতর্কিত’, ‘বেআইনি’ এবং ‘জনআকাঙ্ক্ষার পরিপন্থী’ বলে অভিহিত করেন।

সংবাদ সম্মেলনে মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব বলেন, জনগণের মতামতকে পুরোপুরি উপেক্ষা করে এই ধরনের সিদ্ধান্ত চট্টগ্রামবাসীর ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চসিকের প্রশাসক পদে এই বিতর্কিত নিয়োগ অবিলম্বে পুনর্বিবেচনা করা না হলে সাধারণ নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দীন বলেন, ড. শাহাদাত হোসেনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। মেয়াদউত্তীর্ণ এক ব্যক্তিকে পুনরায় চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া বেআইনি, অযৌক্তিক ও জনআকাঙ্ক্ষার পরিপন্থী। এমন অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অবিলম্বে এই নিয়োগ বাতিল করে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন প্রশাসক নিয়োগের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, সাজ্জাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় নেতারা দেশের সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক সংকট ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে তা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

চসিক প্রশাসক পদে শাহাদাতের নিয়োগ বাতিলের দাবি এনসিপির

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত