কক্সবাজারের টেকনাফে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজার পাড়া এলাকা থেকে ইয়াবার এই বিশাল চালানটি জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, সাবরাং বাজার পাড়া সংলগ্ন লবণের মাঠের ইটের সলিং রাস্তায় ইয়াবার বড় একটি চালান বিক্রির জন্য মজুতের খবর পায় র্যাব। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন সন্দেহভাজন মাদক কারবারি অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরবর্তী সময়ে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কারবারিদের ফেলে যাওয়া ৪টি কাপড়ের পোটলা থেকে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, জব্দ করা ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন