ইতালির ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে হেনস্তা ও হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
বিমানবন্দরে বাঁধন বলেন, "যারা আক্রমণ চালাচ্ছেন তারা নিজেদেরই বিপদে ফেলছেন। এই বর্বরতা বন্ধ করা উচিত।" প্রবাসী আক্রমণকারীদের সতর্ক করে তিনি আরও বলেন, অন্ধভাবে কোনো দলের অনুসারী না হয়ে পরিবারের কথা ভাবা উচিত; কারণ মাঠপর্যায়ের কর্মীরা বিপদে পড়লে পালিয়ে থাকা নেতারা তাদের পাশে দাঁড়ান না। তিনি জানান, ইতালিতে অনভিপ্রেত এই ঘটনার পর তাকে ২৪ ঘণ্টার বিশেষ আইনি ও প্রশাসনিক নিরাপত্তা দিয়েছিল স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে যোগ দিতে ভেনিসে যান বাঁধন। গত ৭ সেপ্টেম্বর ভেনিসের কাছে মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী পরিচয়দানকারী একদল প্রবাসী বাংলাদেশি বাঁধনকে লক্ষ্য করে চড়াও হন ও হেনস্তা করেন। এ ঘটনায় জাতীয় সংসদেও ক্ষোভ প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় ইতালীয় পুলিশের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক মামলা করেছেন এই অভিনেত্রী।
/

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন