সংযুক্ত আরব আমিরাতের পারফিউম ও কসমেটিকস শিল্পের বিকাশ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নীতিগত উন্নয়ন নিশ্চিত করতে পারফিউমস অ্যান্ড কসমেটিকস বিজনেস গ্রুপের (পিসিবিজি) দ্বিতীয় সভা সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে। দুবাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অনুষ্ঠিত এই বৈঠকে আরব আমিরাতের কসমেটিকস খাতের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল হারামাইন পারফিউমস এলএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং পিসিবিজির চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান। এ সময় পিসিবিজির প্রধান নির্বাহী কর্মকর্তা ও আজমল পারফিউমসের জেনারেল ম্যানেজার ড. সাহিত্য কে. চতুর্বেদীসহ পিসিবিজির পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত পিসিবিজির বোর্ড সদস্যদের মধ্যে আজমল পারফিউমসের সিইও আবদুল্লাহ আজমল, রাসাসি পারফিউমসের ব্যবস্থাপনা পরিচালক সিরাজ কালসেকার, অ্যাপারেল এলএলসির বিজনেস হেড মোহাম্মদ শাকিল, ন্যাচারালি নাম্বার ওয়ান কসমেটিকসের সিইও ড. মোনা হুসাইন এবং নিউ কসমেটিকসের সিইও সেপিদে উলম্যানসহ খাতের অন্য শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া দুবাই চেম্বারের পক্ষে পারফরম্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের ম্যানেজার ফাতমা আল নাজমি এবং বিজনেসের রিলেশনস ম্যানেজার জুহাইর ইস্কান্দারানি উপস্থিত ছিলেন।
বৈঠকে ইউএইর পারফিউম ও কসমেটিকস শিল্পকে আরও শক্তিশালী ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে দীর্ঘমেয়াদি নীতিমালার ওপর জোর দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, নীতিনির্ধারকদের সঙ্গে শিল্পসংশ্লিষ্টদের কার্যকর সমন্বয় তৈরি এবং সম্মিলিত স্বার্থরক্ষায় এই প্ল্যাটফর্ম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন