বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর সংলগ্ন বলিপাড়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বলিপাড়া ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং স্থানীয় ব্যবসায়ী, জনসাধারণ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজ শুরু করেন।
বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
সকলের সম্মিলিত ও আপ্রাণ প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিক তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডে বাজারের ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে বড় ধরনের এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সার্বিক পরিস্থিতি বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, "আজ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বলিপাড়া ব্যাটালিয়ন সদর সংলগ্ন বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত সম্মিলিত প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।"

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন