এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। অন্যদিকে, জেলায় এইচএসসি পাসের সার্বিক হার ৪৩.৪৫ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের ফলাফল অনুযায়ী, সাতক্ষীরা জেলায় এ বছর ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। জেলায় ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে ২ হাজার ১৫৭ জন এবং ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে ২ হাজার ৮৭৯ জন উত্তীর্ণ হয়েছেন।
শিক্ষা বোর্ডের ফলাফল বিবরণীতে দেখা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। ইসলামিয়া মহিলা কলেজ থেকে ৩ জন এবং এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিবরণীতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন