সংবাদ

পেঁয়াজক্ষেতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

পেঁয়াজক্ষেতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার করিঞ্চা খামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিছুর রহমান উপজেলার গোকুলনগর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই গৃহবধূ কাজ শেষে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজক্ষেতের পাশের কুঁড়েঘরে নিয়ে আনিছুর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে বুধবার ওই নারীর ভাই বাদী হয়ে মহেশপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আনিছুর রহমানকে গ্রেপ্তার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগী গৃহবধূকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজক্ষেতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আনিছুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার করিঞ্চা খামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিছুর রহমান উপজেলার গোকুলনগর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই গৃহবধূ কাজ শেষে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। পথে করিঞ্চা খামার এলাকায় একটি পেঁয়াজক্ষেতের পাশের কুঁড়েঘরে নিয়ে আনিছুর রহমান তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে বুধবার ওই নারীর ভাই বাদী হয়ে মহেশপুর থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আনিছুর রহমানকে গ্রেপ্তার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগী গৃহবধূকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত