সংবাদ

মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাস

আগামী বছরই চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

আগামী বছরই চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট

আগামী বছর থেকে ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার সর্বাত্মক কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। যুক্তরাষ্ট্রভিত্তিক জেএফকে বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে এই বড় অগ্রগতি এসেছে।

বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিমানমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সীমাহীন দুর্ভোগ লাঘবের কথা মাথায় রেখেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে বিমান চলাচলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ সম্প্রসারণ এবং পর্যটন খাতের বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর ক্ষেত্রে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জোরালো আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের বা এফএএ-এর ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করা যে অত্যন্ত জরুরি, সে বিষয়টিও স্পষ্টভাবে তুলে ধরেন মন্ত্রী।

এই মর্যাদা অর্জনের পথ ধরেই দেশের এভিয়েশন খাত আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হবে বলে সংশ্লিষ্টরা বিশ্বাস করেন। বৈঠকে উড়োজাহাজ কেনার বিষয়ে বর্তমান সরকারের নেওয়া বড় পদক্ষেপের কথাও তুলে ধরেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি জানান, ইতোমধ্যে দেশের ফ্লিট আধুনিকায়ন করতে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১৪টি অত্যাধুনিক উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হয়েছে। এই বৈঠককে দুই দেশের এভিয়েশন খাতের দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন নীতির্ধারকরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

আগামী বছরই চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত