সরকারের গত এক মাসের বিভিন্ন কার্যক্রম ও বহুমুখী পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তরুণদের ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, যোগাযোগ, সামাজিক সুরক্ষা এবং সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে এক মাস আগে আয়োজিত ব্রিফিংয়ের ধারাবাহিকতায় এবারের সংবাদ সম্মেলনে গত এক মাসের কর্মকাণ্ড তুলে ধরা হয়।
মাহদী আমিন বলেন, গত এক মাসে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে সাতটি প্রধান খাতে ভাগ করা যায়। এগুলো হলো—তারুণ্যের ক্ষমতায়ন, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি; গণমানুষের কল্যাণ ও জীবনমান উন্নয়ন; নারীর অগ্রযাত্রা ও সামাজিক সুরক্ষা; পরিবেশবান্ধব জ্বালানি ও জলবায়ু সহনশীল শিল্পায়ন; স্বাস্থ্য অবকাঠামো ও জনস্বাস্থ্য; যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সুশাসন, জনকূটনীতি ও বৈদেশিক সম্পর্ক।
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে প্রতি বছর ৫ হাজার সম্ভাবনাময় তরুণকে প্রাথমিক মূলধন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া জামানত ছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য সুদমুক্ত ই-লোন সুবিধা চালু, তরুণ উদ্যোক্তাদের জন্য অনলাইন স্টার্টআপ তহবিল এবং উদ্ভাবকদের আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত করতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আয়োজনের কথা তুলে ধরেন তিনি।
তথ্যপ্রযুক্তি খাতে সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম ও জাতীয় আইসিটি এবং সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম চালুর পাশাপাশি দেশে সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদনে নীতিগত প্রণোদনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মাহদী আমিন।
শিক্ষা ও কারিগরি শিক্ষায় জোর দিয়ে তিনি জানান, সরকার ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন বই যুক্ত করা, প্রায় ৪৫ লাখ মানুষকে কর্মমুখী দক্ষতা দিতে আলফা প্রকল্প, চীনের সঙ্গে কারিগরি শিক্ষার আধুনিকায়নে সমঝোতা এবং কক্সবাজারে সমুদ্রসম্পদ ও ব্লু ইকোনমি নিয়ে বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় পে স্কেল ২০২৬ অনুমোদন, মোবাইল ভাতা সম্প্রসারণ এবং অবসরপ্রাপ্তদের পেনশন বৃদ্ধির কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ভূমি প্রশাসনে স্বচ্ছতা ফেরাতে কর্মকর্তাদের দীর্ঘদিন একই কর্মস্থলে পদায়ন বন্ধ, বাবা-মায়ের সম্পত্তি দানের পরও তাদের ভোগদখল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল বাড়ানো এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সংকট মোকাবিলায় দেশে ১৫০টি নতুন কূপ খনন এবং পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এলএনজি খালাসের সক্ষমতা বাড়াতে এফএসআরইউয়ের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
দীর্ঘ সময়ের সংকট ও ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি দল-মত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে সমৃদ্ধ, স্বনির্ভর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন