বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও সুনির্দিষ্ট সমাধান না হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সচিবালয়ে সংস্থাটিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদের এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রতিশ্রুতির কথা জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জাবেদ নতুন মহাসচিবের কাছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক অভিনন্দনপত্র হস্তান্তর করেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওআইসির নতুন নেতৃত্বকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে ওআইসি মহাসচিব বাংলাদেশের সাম্প্রতিক সফল গণতান্ত্রিক উত্তরণের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি আরও বেগবান হবে বলে আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি নিজের অগ্রাধিকারভিত্তিক সফর তালিকায় বাংলাদেশের নাম রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া গাজীপুরে অবস্থিত ওআইসির বিশেষায়িত প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) অবদানের কথা উল্লেখ করে মহাসচিব বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় আইইউটির সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে চুক্তিভিত্তিক চাষাবাদ, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও শিক্ষা খাতে যৌথ অংশীদারিত্ব এবং বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত পোষাণ করেন।
/

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন