সংবাদ

আয়কর আইনজীবী: বদলে যাওয়া অর্থনীতিতে সম্ভাবনাময় ক্যারিয়ার

হাসানুর রহমান
হাসানুর রহমান
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ এএম

আয়কর আইনজীবী: বদলে যাওয়া অর্থনীতিতে সম্ভাবনাময় ক্যারিয়ার

একসময় আইন পেশা মানেই ছিল আদালত, মামলা ও এজলাস। সময়ের সঙ্গে সেই চিত্র বদলেছে। অর্থনীতি ও ব্যবসার বিস্তারের সঙ্গে আইন পেশাতেও তৈরি হয়েছে নতুন নতুন বিশেষায়িত ক্ষেত্র। এর মধ্যে আয়কর আইন এখন একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় পেশাগত ক্ষেত্র।

একজন ব্যক্তি, উদ্যোক্তা কিংবা বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান সবার অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেই কোনো না কোনোভাবে করের বিষয়টি জড়িত। করের আওতা সম্প্রসারণ, কর-কমপ্লায়েন্সের গুরুত্ব বৃদ্ধি এবং কর প্রশাসনের ডিজিটাল রূপান্তর সব মিলিয়ে দক্ষ ট্যাক্স প্রফেশনালের প্রয়োজনীয়তা বাড়ছে।

আয়কর আইন একটি পরিবর্তনশীল ক্ষেত্র। প্রতিবছর বাজেট ও অর্থ আইনের মাধ্যমে আসে নতুন বিধান ও সংশোধন; এর সঙ্গে যুক্ত হয় প্রজ্ঞাপন, পরিপত্র ও প্রশাসনিক নির্দেশনা। করযোগ্য আয় নির্ধারণ, রিটার্ন দাখিল, কর-সুবিধা গ্রহণ, নোটিশের জবাব কিংবা কর-সংক্রান্ত বিরোধ প্রতিটি ক্ষেত্রেই আইনের সঠিক ব্যাখ্যা ও প্রয়োগ গুরুত্বপূর্ণ। ফলে করদাতা ও কর প্রশাসনের মধ্যবর্তী জটিল প্রক্রিয়ায় দক্ষ আয়কর আইনজীবীর প্রয়োজন ক্রমেই বাড়ছে।

আইনজীবীদের একটি বড় অংশ দেওয়ানি ও ফৌজদারি আইনে ক্যারিয়ার গড়েন। কিন্তু বিশেষায়িত আইনি সেবার চাহিদা বাড়ায় ট্যাক্সেশন হতে পারে তরুণ আইনজীবীদের জন্য একটি ভিন্নধর্মী পথ। প্রযোজ্য পেশাগত যোগ্যতা ও বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে আইনজীবীরা কর-সংক্রান্ত মামলা, পরামর্শ ও প্রতিনিধিত্বের কাজ করতে পারেন। পাশাপাশি প্রযোজ্য নিয়মে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার (আইটিপি) হিসেবেও পেশাগত সেবা দেওয়ার সুযোগ রয়েছে।

তবে এই পেশায় সনদ অর্জনই সাফল্যের শেষ কথা নয়। আয়কর আইন, অর্থ আইন, বাজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র সম্পর্কে নিয়মিত হালনাগাদ থাকার পাশাপাশি হিসাব ও আর্থিক নথি বিশ্লেষণের সক্ষমতা প্রয়োজন। বর্তমান ডিজিটাল করব্যবস্থায় অনলাইন রিটার্ন ও ই-ট্যাক্সেশন ব্যবস্থায় দক্ষতাও অপরিহার্য। এর সঙ্গে চাই পেশাগত সততা, গোপনীয়তা রক্ষা, যুক্তিনির্ভর উপস্থাপন ও কার্যকর যোগাযোগ দক্ষতা।

আয়কর আইন চর্চার বড় সুবিধা হলো এর কর্মক্ষেত্র আদালতের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। নিজস্ব চেম্বারে ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের রিটার্ন, কর-পরামর্শ ও কমপ্লায়েন্স সেবা দেওয়ার পাশাপাশি কর-সংক্রান্ত বিরোধেও কাজ করা যায়। আবার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, দেশীয় ও বহুজাতিক কোম্পানি, শিল্পপ্রতিষ্ঠান এবং কনসালটিং ফার্মে ট্যাক্স কনসালট্যান্ট, ট্যাক্স অ্যাডভাইজার বা ইন-হাউস লিগ্যাল প্রফেশনাল হিসেবেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে।

এই পেশার আরেকটি বিশেষ দিক হলো এর দীর্ঘমেয়াদি ক্লায়েন্টভিত্তি। নিয়মিত রিটার্ন, কর-পরামর্শ ও কমপ্লায়েন্সের প্রয়োজন থাকায় একজন দক্ষ পেশাজীবী একই ক্লায়েন্টের সঙ্গে বছরের পর বছর কাজ করার সুযোগ পান। ফলে অভিজ্ঞতার সঙ্গে বাড়তে পারে পেশাগত গ্রহণযোগ্যতা, কাজের পরিধি ও আয়ের সম্ভাবনা।

বাংলাদেশের অর্থনীতি যত সম্প্রসারিত হবে, কর ব্যবস্থার পরিধিও তত বাড়বে। নতুন ব্যবসা, বিনিয়োগ, করদাতা এবং ডিজিটাল অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বাড়বে কর-সংক্রান্ত পরামর্শ ও আইনগত সহায়তার প্রয়োজন। আগামী দিনের আয়কর আইনজীবী তাই শুধু আইন জানবেন না; তাকে বুঝতে হবে আইন, হিসাব, অর্থনীতি ও প্রযুক্তির সমন্বিত বাস্তবতা।

যারা গতানুগতিক আইনি চর্চার বাইরে একটি বিশেষায়িত, সময়োপযোগী ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য আয়কর আইন হতে পারে একটি শক্তিশালী পছন্দ। একাডেমিক জীবন থেকেই ট্যাক্সেশন বিষয়ে জ্ঞান অর্জন, বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা তৈরি করতে পারলে এই ক্ষেত্রেই গড়ে উঠতে পারে একটি স্বতন্ত্র পেশাগত পরিচয়।

তরুণ আইন শিক্ষার্থী ও নবীন আইনজীবীদের প্রতি আহ্বান শুধু আইনজীবী হওয়ার লক্ষ্য নয়, একজন দক্ষ ট্যাক্স প্রফেশনাল হওয়ার লক্ষ্যও স্থির করুন। আয়কর আইন, হিসাব, ফিন্যান্স ও অর্থনীতির মৌলিক জ্ঞান অর্জন করুন, নিয়মিত আইন ও বাজেটের পরিবর্তন অনুসরণ করুন, ডিজিটাল করব্যবস্থায় দক্ষতা তৈরি করুন এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে প্রস্তুত করুন।

কারণ করদাতা বাড়বে, ব্যবসা বাড়বে, বিনিয়োগ বাড়বে এবং কর-সংক্রান্ত জটিলতাও বাড়বে। সেই সঙ্গে বাড়বে দক্ষ, সৎ ও দায়িত্বশীল আয়কর আইনজীবীর প্রয়োজন। আজকের প্রস্তুত তরুণই আগামী দিনের করব্যবস্থার দক্ষ অভিভাবক, আর সেই ভবিষ্যৎ নির্মাণের সময় এখনই।

[লেখক: আয়কর আইনজীবী]

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আয়কর আইনজীবী: বদলে যাওয়া অর্থনীতিতে সম্ভাবনাময় ক্যারিয়ার

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত