২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ১৯ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারের সমন্বিত ভর্তি পরীক্ষা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুচ্ছ ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত নিশ্চিত করে ভর্তি পরীক্ষার মূল কমিটির কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, গুচ্ছে থাকা পূর্বের ২০টি বিশ্ববিদ্যালয়ই এবার বহাল থাকছে। তবে ইউজিসির অনুমোদন সাপেক্ষে বগুড়া, ঠাকুরগাঁও ও মেহেরপুর বিশ্ববিদ্যালয়–এই নতুন তিনটি প্রতিষ্ঠান যুক্ত হতে পারে।
ঘোষিত ভর্তি পরীক্ষার সূচি
'বি' ইউনিট (মানবিক): ১৯ মার্চ ২০২৭
'সি' (বাণিজ্য) ও 'ডি' (আর্কিটেকচার) ইউনিট: ২০ মার্চ ২০২৭
'এ' ইউনিট (বিজ্ঞান): ২৭ মার্চ ২০২৭
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তি আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা, ফি ও অন্য সার্বিক তথ্য পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বর্তমানে গুচ্ছে থাকা ২০টি বিশ্ববিদ্যালয় হলো–ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
/

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন