সংবাদ

এনডিএফবিডির ৭ম বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

এনডিএফবিডির ৭ম বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

“উত্তরের সমীরণে যুক্তির আলো”, এই বার্তা সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি)-এর ৭ম বিভাগীয় বিতর্ক উৎসব।

সোমবার রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই যুক্তির মেলবন্ধন ঘটে। রংপুর বিভাগের ৮টি জেলার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৬০০ জন তরুণ বিতার্কিক এই উৎসবে অংশগ্রহণ করেন। এনডিএফবিডির তরুণ সংগঠক ও রংপুর জোনের প্রাক্তন সদস্যদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান এ.কে.এম শোয়েব।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ আহসানুল কবির। উৎসবের সার্বিক আহ্বায়কের দায়িত্বে ছিলেন জয় লালা।
​প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ আহসানুল কবির বলেন, “যেখানে জ্ঞান সীমা-পরিসীমা মানে না, সেখানে বিতর্ক মানুষের মননশীলতা ও ব্যক্তিত্ব বিকাশে অনন্য ভূমিকা রাখে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে উত্তরাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা আজ এই মঞ্চে এসে শুদ্ধ উচ্চারণ ও যুক্তিশৈলী শিখছে, যা তাদের আগামীর সাহসী নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
​উদ্বোধনী বক্তব্যে এনডিএফবিডির চেয়ারম্যান এ.কে.এম শোয়েব বলেন, “আমরা বিশ্বাস করি, একটি যুক্তিবাদী সমাজ বিনির্মাণ করা সম্ভব হলে সমাজ থেকে অপসংস্কৃতি, ধর্মান্ধতা ও কুসংস্কার দূর হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, যুক্তির জোর দরকার, জোরের যুক্তি নয়।”
​সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক ধারার বিতর্কের পাশাপাশি ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিতর্কের ভবিষ্যৎ’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অধিবেশনে প্রশিক্ষণ দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও বিশ্ব বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার বিতার্কিক শাইয়ান সাদিক ইশতি, এনডিএফবিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ, প্রকৌশলী ফারসিমা রিয়াসাত এবং আবৃত্তিশিল্পী কাজল রায়।
​প্রতিযোগিতার অংশে বাংলা বারোয়ারি বিতর্কে স্কুল বিভাগে তাসনীম এবং কলেজ বিভাগে রাজ বৈদ্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়া ইংরেজি পাবলিক স্পিকিং বিভাগে প্রথম স্থান অর্জন করেন ইয়াশা আয়মান এবং সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রথম হন সেলিম।
আয়োজনের একটি ব্যতিক্রমী আকর্ষণ ছিল ঐতিহাসিক চরিত্র কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, দেবী চৌধুরানী ও শহীদ আবু সাঈদের ছদ্মবেশে বিতার্কিকদের যুক্তিতর্ক উপস্থাপন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এনডিএফবিডির ৭ম বিভাগীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত