সংবাদ

উচ্চশিক্ষায় বড় পরিবর্তনের উদ্যোগ, গবেষণায় বরাদ্দ বাড়ছে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম

উচ্চশিক্ষায় বড় পরিবর্তনের উদ্যোগ, গবেষণায় বরাদ্দ বাড়ছে

গবেষণা, উদ্ভাবন ও জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দেশের উচ্চশিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, আন্তর্জাতিকীকরণ এবং শিল্প খাতের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। শিক্ষকদের গবেষণা প্রকল্পের বরাদ্দ বাড়ানোর কথাও জানান তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং শিক্ষকদের নির্বাচিত সেরা গ্রন্থ ও নিবন্ধের পুরস্কার প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয়। নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি দেশের বাস্তব সমস্যার সমাধানেও বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখতে হবে। গবেষণার ফল শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা প্রযুক্তি, পণ্য ও সেবায় রূপান্তর করতে হবে।’

গবেষণায় বরাদ্দের চিত্র তুলে ধরে ইউজিসির এই সদস্য জানান, শিক্ষকদের গবেষণা প্রকল্পে আগে যেখানে ২ লাখ ৬০ হাজার থেকে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হতো, এখন তা বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও এখন থেকে তাদের গবেষণা প্রকল্প, মনোগ্রাফ বা অ্যাসাইনমেন্টের জন্য সরাসরি ইউজিসি থেকে আর্থিক সহায়তা পাওয়ার আবেদন করতে পারবেন।

তিনি আরও জানান, পিএইচডি গবেষকদের বৃত্তির সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ১০০ করা হয়েছে এবং আগামী বছর থেকে এটি ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পোস্টডক্টরাল বৃত্তির পরিমাণও বাড়ানো হয়েছে। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে দেশে প্রথমবারের মতো একটি ‘উচ্চশিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। উদ্ভাবনী কর্মকাণ্ড উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে বলেও জানান অধ্যাপক আল-মামুন।

উচ্চশিক্ষার মানকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে আন্তর্জাতিকীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এ জন্য প্রায় ৩০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি গবেষক ও শিক্ষকদের দেশে এনে পাঠদান ও গবেষণায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে ‘সহযোগিতা ইউনিট’ (ইন্ড্রাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন ইউনিট) গড়ে তোলা হবে। এর মূল লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ ফলাফলকে শিল্পায়নে কাজে লাগানো এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষকদের সেরা মৌলিক গ্রন্থ ও গবেষণা নিবন্ধের জন্য পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য আবদুস সালাম, কোষাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

উচ্চশিক্ষায় বড় পরিবর্তনের উদ্যোগ, গবেষণায় বরাদ্দ বাড়ছে

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত