সংবাদ

দুর্ঘটনা এড়াতে রাস্তায় নামলেন তিন তরুণ

প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

দুর্ঘটনা এড়াতে রাস্তায় নামলেন তিন তরুণ
ছবি: সংবাদ

সড়ক দুর্ঘটনা রোধ ও নিজ এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর পত্নীতলার তিন তরুণ। স্বেচ্ছাশ্রমে ভোর হতে না হতেই রাস্তার দুধারের বিপজ্জনক গাছের ডালপালা ছাঁটাই ও আগাছা পরিষ্কারে নেমে পড়েন তারা।

সামাজিক সংগঠন ‘আমাদের পত্নীতলা’ গ্রুপের এই উদ্যোগ নজর কেড়েছে স্থানীয়দের। গ্রুপের অ্যাডমিন জানান, পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার মাঝখানে ও আশপাশে থাকা গাছগুলোর ডালপালা মাত্রাতিরিক্ত বড় হয়ে দৃষ্টিসীমায় বাধা সৃষ্টি করছিল। যার ফলে সম্প্রতি বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটে। পথচারী ও যানবাহন চলাচলে নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ - এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত টানা প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট ধরে প্রাতঃকালীন নীরব রাস্তায় পরিশ্রম করেন মো. রবিউল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. তানভির ইসলাম। বিনা পারিশ্রমিকে নিজেদের দায়বদ্ধতা থেকেই ঝুঁকিপূর্ণ গাছের ডাল কেটে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করেন তারা।

স্বেচ্ছাসেবী এই তরুণেরা জানান, শুধু সরকারের দিকে না তাকিয়ে নিজেদের এলাকার সৌন্দর্য রক্ষা এবং সড়কে চলাচলকারী সাধারণ মানুষের জীবনের সুরক্ষায় তারা নিজ উদ্যোগে এ কাজে শামিল হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তরুণের এ সামাজিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুর্ঘটনা এড়াতে রাস্তায় নামলেন তিন তরুণ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সড়ক দুর্ঘটনা রোধ ও নিজ এলাকার সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন নওগাঁর পত্নীতলার তিন তরুণ। স্বেচ্ছাশ্রমে ভোর হতে না হতেই রাস্তার দুধারের বিপজ্জনক গাছের ডালপালা ছাঁটাই ও আগাছা পরিষ্কারে নেমে পড়েন তারা।

সামাজিক সংগঠন ‘আমাদের পত্নীতলা’ গ্রুপের এই উদ্যোগ নজর কেড়েছে স্থানীয়দের। গ্রুপের অ্যাডমিন জানান, পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার মাঝখানে ও আশপাশে থাকা গাছগুলোর ডালপালা মাত্রাতিরিক্ত বড় হয়ে দৃষ্টিসীমায় বাধা সৃষ্টি করছিল। যার ফলে সম্প্রতি বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটে। পথচারী ও যানবাহন চলাচলে নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়া হয়।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ - এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত টানা প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট ধরে প্রাতঃকালীন নীরব রাস্তায় পরিশ্রম করেন মো. রবিউল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. তানভির ইসলাম। বিনা পারিশ্রমিকে নিজেদের দায়বদ্ধতা থেকেই ঝুঁকিপূর্ণ গাছের ডাল কেটে পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করেন তারা।

স্বেচ্ছাসেবী এই তরুণেরা জানান, শুধু সরকারের দিকে না তাকিয়ে নিজেদের এলাকার সৌন্দর্য রক্ষা এবং সড়কে চলাচলকারী সাধারণ মানুষের জীবনের সুরক্ষায় তারা নিজ উদ্যোগে এ কাজে শামিল হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তরুণের এ সামাজিক দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত