সংবাদ

ধামরাইয়ে ভয়াবহ দুর্ঘটনা, অলৌকিকভাবে বাঁচল শিশু

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ এএম

ধামরাইয়ে ভয়াবহ দুর্ঘটনা, অলৌকিকভাবে বাঁচল শিশু
ছবি: সংবাদ

ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তবে সাত যাত্রী বহনে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি থেকে ছয় বছরের এক শিশু অলৌকিকভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন - টাঙ্গাইলের জাকারিয়া (১৩), আখি আক্তার (২৫) এবং অটোরিকশাচালক জুয়েল (৪০)। আহত লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিমকে (৩৫) উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবোঝাই অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের জোরালো সংঘর্ষ হলে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই চালক জুয়েল মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আখি আক্তারের বাবা আহত আবুল হোসেন জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারালেও ছয় বছরের শিশু সাদিয়া কোনো আঘাত পাননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ধামরাইয়ে ভয়াবহ দুর্ঘটনা, অলৌকিকভাবে বাঁচল শিশু

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তবে সাত যাত্রী বহনে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটি থেকে ছয় বছরের এক শিশু অলৌকিকভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন - টাঙ্গাইলের জাকারিয়া (১৩), আখি আক্তার (২৫) এবং অটোরিকশাচালক জুয়েল (৪০)। আহত লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিমকে (৩৫) উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবোঝাই অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের জোরালো সংঘর্ষ হলে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই চালক জুয়েল মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত আখি আক্তারের বাবা আহত আবুল হোসেন জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারালেও ছয় বছরের শিশু সাদিয়া কোনো আঘাত পাননি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত