জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বেশ কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই বিদ্যুৎ বিভ্রাট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি টার্মিনাল ফিডারের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও পরিচ্ছন্নতা কাজ সম্পাদনের জন্য এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।sara
সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সাথে সাথে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সেবা প্রদানের লক্ষ্যেই এই সাময়িক পদক্ষেপ। অনাকাঙ্ক্ষিত এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে ভোগান্তি হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন