সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানকে পিকআপের ধাক্কা, আহত ৩

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানকে পিকআপের ধাক্কা, আহত ৩
ছবি: সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবোঝাই কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে এক বেপরোয়া পিকআপ। রোববার (২০ সেপ্টেম্বর) পৌনে ১১টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকার হামদর্দ হাসপাতালের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন - পিকআপ চালক রানা (২০), হেলপার সাগর (২৫) ও ভাড়াটিয়া রাব্বি (২৪)। তাদের সবার বাড়ি ঢাকার মাতুয়াইল এলাকায়।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে আসা পিকআপটি সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে গজারিয়া ফায়ারের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের হামদর্দ হাসপাতালে পাঠায়।

গজারিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিকআপটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ করা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানকে পিকআপের ধাক্কা, আহত ৩

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবোঝাই কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে এক বেপরোয়া পিকআপ। রোববার (২০ সেপ্টেম্বর) পৌনে ১১টার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকার হামদর্দ হাসপাতালের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন - পিকআপ চালক রানা (২০), হেলপার সাগর (২৫) ও ভাড়াটিয়া রাব্বি (২৪)। তাদের সবার বাড়ি ঢাকার মাতুয়াইল এলাকায়।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে আসা পিকআপটি সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে গজারিয়া ফায়ারের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশের হামদর্দ হাসপাতালে পাঠায়।

গজারিয়া ফায়ার স্টেশন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিকআপটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে নির্ধারিত গতিসীমা মেনে চলা, ট্রাফিক আইন অনুসরণ করা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার জন্য চালকদের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত