সংবাদ

চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে চা-পাতা তোলার কাজ করার সময় শ্রমিকেরা এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্গম এলাকা হওয়ায় প্রায় দুই কিলোমিটার পাহাড়ি ও ছড়ার পথ হেঁটে গিয়ে অনেক কষ্টে পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি। লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

তিনি আরও জানান, পরিচয় নিশ্চিতের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নালুয়া চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চা বাগানের ১৬ নম্বর সেকশনের পাশে চা-পাতা তোলার কাজ করার সময় শ্রমিকেরা এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাঁরা তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউপি সদস্য রতন মুন্ডাকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দুর্গম এলাকা হওয়ায় প্রায় দুই কিলোমিটার পাহাড়ি ও ছড়ার পথ হেঁটে গিয়ে অনেক কষ্টে পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত বৃদ্ধের পরিচয় এখনো জানা যায়নি। লাশের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।

তিনি আরও জানান, পরিচয় নিশ্চিতের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত