সংবাদ

ভৈরবে মাদকবিরোধী মিছিলে হামলায় নারীসহ আহত ১০

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

ভৈরবে মাদকবিরোধী মিছিলে হামলায় নারীসহ আহত ১০
ছবি: সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী মিছিলে হামলার ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ছোট তুলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে তাসলিমা বেগম, সিরাজ মিয়া, স্বপন মিয়া, বাতাসী বেগম ও আবদুল্লাহ মিয়ার নাম জানা গেছে। তাদের মধ্যে তাসলিমা বেগম ও আবদুল্লাহ মিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আবদুল্লাহ মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা জুঁই।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলকান্দি গ্রামের তরুণেরা দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে স্থানীয় শামীম মিয়ার বাড়িসহ কয়েকটি ঘরে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেন তারা। তবে টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান। এরই জেরে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন ও তরুণেরা মাদকের বিরুদ্ধে একটি মিছিল বের করলে প্রতিপক্ষ আচমকা হামলা চালায়। এতে বাদ্দার বাড়ির লোকজনের সঙ্গে মুন্সী বাড়ি, হাফিজ মেম্বারের বাড়ি ও ভাঙার বাড়ির লোকজনের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

মুন্সী বাড়ি, হাফিজ মেম্বারের বাড়ি ও ভাঙার বাড়ির পক্ষে ফিরোজ মিয়া ও জর্জ মিয়া অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বাদশার বাড়ির শামীম ও মোস্তফাসহ বেশ কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাজে বাধা দেওয়ায় এই হামলা চালিয়েছে মাদক কারবারিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভৈরবে মাদকবিরোধী মিছিলে হামলায় নারীসহ আহত ১০

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত