সংবাদ

অপ্রতিম হত্যা

চার দফা দাবি জা‌নি‌য়ে মহাসড়ক ছাড়‌লো কুবি শিক্ষার্থীরা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

চার দফা দাবি জা‌নি‌য়ে মহাসড়ক ছাড়‌লো কুবি শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চার দফা দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

পরবর্তীতে দাবিগু‌লো উত্থাপন করে দুপুর ১টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা।
র‌বিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা সাময়িক ভোগান্তিতে পড়েন।
​শিক্ষার্থীদের পেশ করা চার দফা দাবির মধ্যে রয়েছে: অপ্রতিম হত্যার সাথে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার করে ৬০ দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করা এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির রায় কার্যকর করা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহারের দাবি জানান তারা।
এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন কিংবা প্রয়োজনে সাঙ্গীনির পুলিশ ফাঁড়ি কুবির পাশে স্থানান্তর করার দাবি ওঠে। অন্য দাবিতে কুবির আশেপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা, নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারে প্রযুক্তিনির্ভর বিশেষ ইউনিট গঠনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতির দাবি জানান শিক্ষার্থীরা।
​এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা একটি বড় বিক্ষোভ মিছিল বের করেন এবং মিছিলটি কোটবাড়ি বিশ্বরোডে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।
আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অপ্রতিম হত্যার প্রশাসন জবাব দে’, ‘আমার মা কাঁদে কেন, প্রশাসন জবাব দে’ এবং ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
​আন্দোলন চলাকালে বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, "অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।"
দাবিসমূহ প্রশাসনের দৃষ্টিগোচর করে বেলা ১টায় শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে যান এবং যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চার দফা দাবি জা‌নি‌য়ে মহাসড়ক ছাড়‌লো কুবি শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত