নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তাকেও বাঁচাতে গিয়ে তার ছেলে নাইম (২৫) মারাত্মক আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনসাতা গ্রামের মাঠে কাজ করার সময় এ হামলার ঘটনা ঘটে।
আহত লোকমান আলী বামনসাতা গ্রামের মৃত সুজন হোসেনের ছেলে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথায় ৭টি সেলাই লেগেছে এবং ডান হাত ভেঙে গেছে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে লোকমান আলীর বাবা আদালতে একটি বাঁটোয়ারা মামলা করেন। ২০১৫ সালে আদালতের মাধ্যমে তাদের ২৫ শতক জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, প্রতিপক্ষরা এর মধ্যে ১৫ শতক জমি দখলে নিতে দীর্ঘদিন ধরে নানা ক্ষতি সাধন করে আসছে। গত ১০ আগস্ট জমিতে রোপণ করা ধানের চারা আগাছানাশক দিয়ে নষ্ট করা হয়। এরপর লোকমান আলী সেখানে কয়েকটি আমগাছের চারা রোপণ করলে গত শনিবার দুপুরে প্রতিপক্ষরা তা উপড়ে ফেলে। লোকমান আলী এর প্রতিবাদ জানালে তাকে বিভিন্ন হুমকি দেওয়া হয়।
এরই জের ধরে রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে লোকমান আলী ও তার ছেলে পাশের একটি ক্ষেতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন হাঁসুয়া, লোহার রড ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় পিতা-পুত্র দুজনই জখম হন।
এ ঘটনায় লোকমান আলীর স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে বামনসাতা গ্রামের ফেরদৌস, সিদ্দিক, নাজিম উদ্দিন, আবদুর রহমান, রানা, চয়ন ও আয়নালের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন