সংবাদ

সুদমুক্ত ব্যবসার আহ্বানে আইবিডব্লিউএফের সমাবেশ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম

সুদমুক্ত ব্যবসার আহ্বানে আইবিডব্লিউএফের সমাবেশ
ছবি : সংবাদ

সুদমুক্ত ও ইসলামী নীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীদের উৎসাহিত করতে সাতক্ষীরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরার আল কুরআন একাডেমি মিলনায়তনে জেলার বিশিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মহিউদ্দীন মাহমুদের সভাপতিত্বে এবং আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক কাজী আবিদ হাসান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্লিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান, জেলা আইবিডব্লিউএফের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্যবসায়ী মনিরুজ্জামান, ইকরামুল কবির, সাইফুল্লাহ, আব্দুর হামিদ, কাজী সালাউদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

সমাবেশে ব্যবসার ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ, সততা, আমানতদারি ও সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আয়োজকেরা হালাল উপায়ে ব্যবসা পরিচালনা এবং সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যবসায়ীদের সহযোগিতায় ‘মাত্র ১০ হাজার টাকায় ব্যবসার দ্বার খুলবে’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সুদমুক্ত ব্যবসার আহ্বানে আইবিডব্লিউএফের সমাবেশ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুদমুক্ত ও ইসলামী নীতি অনুসরণ করে ব্যবসা পরিচালনায় ব্যবসায়ীদের উৎসাহিত করতে সাতক্ষীরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরার আল কুরআন একাডেমি মিলনায়তনে জেলার বিশিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মহিউদ্দীন মাহমুদের সভাপতিত্বে এবং আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক কাজী আবিদ হাসান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ব্লিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু হাসান, জেলা আইবিডব্লিউএফের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ব্যবসায়ী মনিরুজ্জামান, ইকরামুল কবির, সাইফুল্লাহ, আব্দুর হামিদ, কাজী সালাউদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

সমাবেশে ব্যবসার ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ, সততা, আমানতদারি ও সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আয়োজকেরা হালাল উপায়ে ব্যবসা পরিচালনা এবং সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যবসায়ীদের সহযোগিতায় ‘মাত্র ১০ হাজার টাকায় ব্যবসার দ্বার খুলবে’ শীর্ষক একটি বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত