রংপুরের পীরগঞ্জে মাদকসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও মশিউর রহমান নামে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মাদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে যুবদল নেতা মিজানকে মাদকসহ গ্রেপ্তার করার ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়। শেষ পর্যন্ত অভিযুক্ত যুবদল নেতা মিজানকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
সন্ধ্যায় উপজেলা যুবদলের প্যাডে বিজ্ঞপ্তিতে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস ও সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিজানকে সংগঠন থেকে বহিষ্কার করার কথা জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মাদারহাট এলাকায় মাদক বিক্রির অভিযোগে প্রথমে মশিউর রহমানকে আটক করেন স্থানীয়রা। পরে মাদকসহ রামনাথপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকেও আটক করা হয়।
দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয় পীরগঞ্জ থানা পুলিশ।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ বলেন, ‘যুবদলের কোনো নেতাকর্মী মাদক কিংবা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে দল তার দায় নেবে না।’
অন্যদিকে, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, দুপুরের দিকে স্থানীয়রা মাদকসহ দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন